জাতীয় ফিচার

৬৮ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আজ বুধবার সন্ধ্যায় এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মধ্যে স্কুল-কলেজে পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২ শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগামী ২৯ ডিসেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হবে।

এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ে শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ ওয়েবসাইট লিমিটেডের ওয়েবসাইটে ngi.teletalk.com.bd আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে এবং একই দিনে ও সময়ের পর থেকে আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ “জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কী চান”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র